বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর জবানে অরল্যান্ডোর ঘাতক ওমর

sitora_yusufiআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে ‘পালস’ নামের সমকামীদের নৈশক্লাবে এক বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়েছে।

আক্রমণকারী বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়স ২৯। তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। তিনি একজন মার্কিন নাগরিক এবং তার বাবা-মা আফগান।

হামলার পর ওমর মতিন সম্পর্কে উঠে আসছে নানা তথ্য। রোববার তার সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি জানিয়েছেন, ওমর মতিন মানসিক ভারসাম্যহীন। দাম্পত্য জীবনে প্রতিনিয়ত তাকে মারধর করতেন। খবর দ্য গার্ডিয়ানের।

তিনি জানান, প্রায় ৮ বছর আগে অনলাইনে ওমর মতিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা সিদ্ধান্ত নেন এবং ফ্লোরিডায় গিয়ে বিয়ে করেন।

সিতোরা ইউসুফি বলেন, বিয়ের শুরুতে স্বাভাবিক আচরণ করলেও পরে মতিনের আসল চেহারা প্রকাশ পায়। সে সত্যিকার অর্থে স্বাভাবিক মানুষ ছিল না। বাসায় ফেরার পরই কাপড় ধোয়া কিংবা অন্য অজুহাতে পেটাতো। লন্ড্রি মেশিন থেকে শুরু করে হাতের কাছে যা পেতো, তা দিয়েই আঘাত করতো।

তিনি জানান, ওমর মতিনের পরিবার আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছে।তবে ওমর মতিন জন্মগ্রহণ করেন নিউইয়র্কে। পরে তার পরিবার ফ্লোরিডাতে চলে যায়।

সিতোরা ইউসুফি জানান, ফ্লোরিডাতে যাওয়ার পর খুবই কঠিন সময় পার করতে হয়েছে তাকে। এরই মধ্যে ২০০৯ সালের মার্চে দ্বিতীয় বিয়ে করে মতিন। দুই কক্ষের ফ্লাটে পুরো পরিবারকে থাকতে হতো।

তিনি বলেন, ওমর মতিন কখনও সেই অর্থে ধার্মিক ছিল না। মাঝেমাঝে জিম করত। তবে পরে তার মধ্যে ধর্মীয় চরমপন্থা দেখা দেয়।

সিতোরা ইউসুফি আরও জানান, ওমর মতিন তার মা-বাবার সঙ্গে বাজে ব্যবহার করতো। একবার ফ্লোরিডার ফ্লাট থেকে বেরও করে দিয়েছিল।

ফ্লোরিডার আদালতের তথ্য অনুসারে, দুই পরিবারের মতে ওমর মতিনের সঙ্গে সিতোরা ইউসুফির ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায়।