,

ফ্লোরিডায় নাইটক্লাবে হামলার ‘দায় স্বীকার’ আইএসের

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর বার্তা সংস্থা আমাক রোববার দায় স্বীকারের এই বার্তা দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।নাইন/ইলেভেনের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, “আমেরিকার ফ্লোরিডা স্টেটে গে নাইট ক্লাব লক্ষ্য করে সশস্ত্র হামলা, যাতে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে তা একজন আইএস যোদ্ধা চালিয়েছেন।”

 

us-shooting-is_131449

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ঢুকে গুলি চালায় এক বন্দুকধারী। প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।পরে হামলাকারীর পরিচয় সনাক্ত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকার বাসিন্দা ওমর সিদ্দিক মতিন (২৯) এই হামলা চালান।জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে এর আগে দুই দফায় এফবি আইয়ের তদন্তের মুখে পড়া মতিন হামলার সময় যুক্তরাষ্ট্র পুলিশে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা বলেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

 

তবে মতিনের বাবা মীর সিদ্দিক বলেছেন, ধর্মীয় কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি মনে করেন না।একে ‘সন্ত্রাস ও বিদ্বেষের কাজ’ আখ্যায়িত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শোক ও ক্ষোভ প্রকাশ এবং ‘আমাদের জনগণকে রক্ষার জন্য সমাধান আনতে’ আমেরিকানরা ঐক্যবদ্ধ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ