,

এটা সব আমেরিকানের ওপর হামলা: ওবামা

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোর সমকামীদের নাইট ক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার মাধ্যমে সব আমেরিকানের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকা-’ ও ‘বিদ্বেষপ্রসূত কাজ’ বলে আখ্যা দিয়েছে।প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে ওবামা এসব কথা বলেন।

image_21231

 

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দুইটার দিকে অরলান্ডোর পালস নামে সমকামীদের নাইটক্লাবে হামলা চালান ওমর মতিন নামের এক যুবক। এ হামলায় ৫০ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৫৩ জন।হামলার পর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হন মতিন।জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দাবি, হামলাকারী মতিন তাদের সংগঠনের যোদ্ধা। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

ওই হামলার প্রতিক্রিয়ায় ওবামা বলেন, ‘আজ আমেরিকান হিসেবে আমরা এই বর্বরোচিত হত্যা, নিরীহ লোকজনের ওপর ভয়ানক হত্যাযজ্ঞের নিন্দা জানাই।’‘যদিও এখন পর্যন্ত তদন্তকাজ প্রাথমিক অবস্থায় আছে, এরপরও আমরা বলতে পারি, এটা সন্ত্রাসী কর্মকা- এবং বিদ্বেষপ্রসূত কাজ।’ওবামা বলেন, ‘আমরা ভয়ের কাছে নতি স্বীকার করব না কিংবা একে অন্যের বিরুদ্ধে দাঁড়াব না। এর পরিবর্তে আমরা আমাদের লোকজনকে রক্ষা ও আমাদের জাতীয়তাকে আগলে ধরে আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ থাকব। একই সঙ্গে যারা আমাদের হুমকি দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে