বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের ‘ফ্রেন্ডলি ফায়ার’

 
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট দুর্ঘটনাক্রমে তাদের মিত্র বিদ্রোহীদের ওপর আঘাত করে থাকতে পারে। শনিবার যুক্তরাষ্ট্রের এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন।গত ২৮ মে সিরিয়ার মারা এলাকার কাছে আইএস যোদ্ধা ও তাদের গাড়িগুলো লক্ষ্য করে তিন দফা বিমান হামলা চালিয়েছিল মার্কিন জোট। সেন্টকোম মুখপাত্র কর্নেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

2016_06_12_13_26_57_p0PEGciBnOC4evqxK2kHcPMqWQ5GzS_original

তিনি বলেন, ‘জোট বাহিনী জানতে পেরেছে যে একটি বিমান হামলা চালানোর সময় আইএসআইএলের পরিবর্তে তারা জিহাদি গোষ্ঠীটির বিরোধী বাহিনী ও তাদের গাড়িকে আঘাত করে থাকতে পারে।’ ওই বিমান হামলায় আইএস বিরোধী ওই বিদ্রোহী গোষ্ঠীর চার যোদ্ধাও নিহত হয়েছিল। ওই হামলার ওপর এখন তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।

রাইডার আরো বলেন, ‘আমরা আইএসআইএল বিরোধী এই বাহিনীর প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব এবং এই ঘটনার তদন্ত থেকে যে কোন ধরনের শিক্ষা লাভ করে ভবিষ্যতে আমাদের অভিযানকে আরো নিখুঁত করব।’

সেন্টকোমের মতে, জোট বাহিনী ওই দিন আলেপ্পো প্রদেশের তুরস্ক সীমান্তবর্তী একটি এলাকায় তিন দফা হামলা চালিয়েছিল। সেখানে বিদ্রোহী ও জিহাদিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ব্যাপক সংঘর্ষ চলছে।