,

হিন্দু মৌলবাদী নেতার ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারত হবে মুসলিমবিহীন রাষ্ট্র- এমন মন্তব্য করে আবারো সমালোচনার ঝড় তুলেছে ভারতের হিন্দু মৌলবাদী দল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। দলের নেতা সাদভী প্রাচী মঙ্গলবার বলেছেন, ‘সময় হয়েছে মুসলিমবিহীন ভারত গড়ে তোলার।’তিনি দাবি করেন, কংগ্রেসমুক্ত রাষ্ট্র গড়ার অভিযান অনেকটাই সফল হয়েছে। এখন মুসলিমমুক্ত রাষ্ট্র গড়তে হবে। এরই মধ্যে এই কাজ শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।

2016_06_12_17_36_43_0BxKsvHdOil0LlXgrYfroIfo1Cfva8_original

 

বলিউডের মুসলিম নায়কদের কথা উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা আরো বলেন, ‘হিন্দুস্থানের খেয়ে পাকিস্তানের পক্ষে কথা বলে বলিউড তারকা শাহরুখ খান এবং আমির খান। গত দুটো মুভি ফ্লপ করায় শাহরুখ এখন হিন্দুদের পক্ষে কথা বলছে। হিন্দুরা এখন আমির খানের আগামী মুভিও একইভাবে বর্জন করবে।’

এদিকে সাদভী প্রাচীর এই মন্তব্যে অনেকেই বিভিন্ন সামজিক মাধ্যমে কড়া সমালোচানা করেছেন। রাহুল ঈশ্বর নামের একজন তার টুইটারে লিখেছেন, ‘আমি একজন কট্টর হিন্দুত্ববাদী এবং ভারতীয়। তবু আমি প্রাচীর মুসলিমবিরোধী এই বক্তব্যের নিন্দা জানাই।

ভারতের সাংবাদিক রাজীব সারদেশাই লিখেছেন, ‘মিডিয়া তেমনভাবে এই নিউজকে হাইলাইট করেনি। কিন্তু আমরা কোনোভাবেই তাকে নির্বাচনের টিকেট নিতে দেবো না।’ মহারাষ্ট্র কংগ্রেসের সম্পাদক শেহজাদ পুনওয়ালা প্রাচীর ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন, মোদী কি বিভক্ত ভারত চান?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে