,

হিলারিকে সমর্থন করায় ওবামায় ক্ষুব্ধ ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক :হিলারি ক্লিনটনকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভার্জিনিয়ার এক প্রচারসভায় তিনি বলেন, ‘হাস্যকর পরিস্থিতি। যার বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত চলছে, এখন দেখি তাকেই সমর্থন করছেন আমার দেশের প্রেসি়ডেন্ট!’

2016_06_12_08_36_38_NN8smCR5BbCv9AqBR4owXcW5NepKRu_original

 

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করার পর সম্প্রতি হিলারিকে অভিনন্দন জানান ওবামা। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর চেয়ে যোগ্য প্রার্থী আগে কেউ আসেনি বলেও মন্তব্য করেন তিনি। তারপর থেকেই ওবামা ও হিলারির বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন ট্রাম্প। এ নিয়ে একাধিক টুইট পোস্ট করার পর এ বার তিনি মাঠে নেমেও সমর্থকদের তাতাতে চাইছেন বলে জানিয়েছেন মার্কিন কূটনীতিকদের একাংশ। সেই কারণেই ট্রাম্প নতুন করে পররাষ্টমন্ত্রী থাকার সময় হিলারির ব্যক্তিগত ই-মেল সার্ভার ব্যবহারের প্রসঙ্গ তুলছেন। সোমবার নিউ হ্যাম্পশায়ারের সভায় হিলারির বিরুদ্ধে আরও কড়া সমালোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

 

 

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বনাম হিলারিকেই দুই শিবিরের প্রার্থী ধরে নিয়ে জোর আলোচনা চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। সম্প্রতি এক নির্বাচনী সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের চাইতে ১১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন হিলারি। ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৩৪.৮ শতাংশ। তবে মার্কিন ভোটারদের ১৯.২ ভাগই এই দু’জনের একজনকেও হোয়াইট হাউসে দেখতে চান না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে