,

কাতারে ধর্ষণের বিচার চাইতে গিয়ে গ্রেফতার হলেন ডাচ তরুণী!

 

আন্তর্জাতিক ডেস্ক :গত মার্চে লরা নামের ওই নারীকে গ্রেফতার করা হয়কাতারে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করতে গিয়ে উল্টো গ্রেফতারের শিকার হলেন এক ডাচ নারী। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ এনে গত মার্চে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাকেও গ্রেপ্তার করেছে কাতারের পুলিশ। তবে ওই ব্যক্তির দাবি, দুজনের পারস্পরিক সম্মতিতেই মিলিত হয়েছিলেন তারা।

4_24
বিবিসি জানায়, গত মার্চে ছুটি কাটাতে গিয়ে দোহার একটি হোটেলে ওঠেন লরা নামের ওই তরুণী। একদিন অচেতন হয়ে পড়েন এবং জ্ঞান ফেরার পর নিজেকে একটি ফ্ল্যাটে আবিষ্কার করেন। ওই তরুণী বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। লরার আইনজীবীর দাবি, মাদকের মাধ্যমে অচেতন করে ধর্ষণ করা হয়েছিল তার মক্কেলকে। কিন্তু ধর্ষণের অভিযোগ আনার পর লরাকে বিয়ে বহির্ভূত সম্পর্কের সন্দেহে গ্রেফতার করা হয়।
লরার আইনজীবী ব্রায়ান লোকোলো নেদারল্যান্ডের একটি রেডিওতে এক সাক্ষাৎকারে বলেছেন, দোহায় মদ্যপানের অনুমোদন রয়েছে এমন একটি হোটেলে নাচতে গিয়েছিলেন তার মক্কেল। কিন্তু এক চুমুক পান করে পাশের টেবিলের দিকে যাওয়ার সময় তিনি ভালো বোধ করছিলেন না এবং তাকে কোনও মাদক দেওয়া হয়েছে বলে বুঝতে পারেন। এরপর কী ঘটেছিল তা আর তার মনে নেই। পরে অপরিচিত একটি অ্যাপার্টমেন্টে জ্ঞান ফেরার পর ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি।
ওই তরুণীর বিরুদ্ধে অ্যালকোহল সম্পর্কিত অভিযোগও আনা হতে পারে বলে দোহা নিউজ তাদের খবরে জানিয়েছে।
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই মাসের বেশি সময় ধরে গ্রেফতার থাকলেও ওই তরুণীর বিরুদ্ধে এখনও অভিযোগপত্র দেওয়া হয়নি। গ্রেফতারের প্রথম দিন থেকেই ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লরাকে সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তবে মামলা চলার কারণে এ বিষয়ে আর কোনও মন্তব্য করবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতারের ডাচ দূতাবাস।

উল্লেখ্য, নির্দিষ্ট কিছু হোটেলে মদপান বৈধ এবং বিদেশিদের অ্যালকোহল কেনার অনুমতি দেওয়া হলেও কাতারে প্রকাশ্যে মদপান বা মাতাল হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এর আগে ২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একই রকমভাবে ধর্ষণের অভিযোগ আনার পর নরওয়ের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধেও বিয়ে বহির্ভূত সম্পর্ক, শপথভঙ্গ ও মদ্যপানের অভিযোগ এনে ১৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পরে অবশ্য তাকে ক্ষমা করে নরওয়েতে ফেরার অনুমতি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে