‘আমি তোমার হতে চাই’ ছবিতে দিপালী

photo-1465642263বিনোদন ডেস্ক : আবারও নতুন ছবিতে যুক্ত হলেন নায়িকা দিপালী আখতার তানিয়া। অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে তিনি মডেল ও অভিনেতা জন-এর বিপরীতে অভিনয় করবেন।

গত সপ্তাহে ছবিটির শুটিং শুরু হয়েছে। একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির ক্যামেরা চালু হয় কক্সবাজারে। আর এতে অংশ নেন জন-দিপালী। জন এর আগে দুটি ছবির কাজ শুরু করলেও দীপালির সঙ্গে জুটি বেঁধে এই প্রথম অভিনয় করছেন।

এ বিষয়ে নায়িকা দিপালী এনটিভি অনলাইনকে বলেন, “এরই মধ্যে আমার অভিনীত ‘বাজে ছেলে’ ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকদের আগ্রহ আমাকে নতুন কাজ করার উৎসাহ দিচ্ছে। অনেকগুলো নতুন ছবির সঙ্গে কথা হচ্ছে। একটু বেছে কাজ করার চেষ্টা করছি। অনন্য মামুন স্যারের ‘আমি তোমার হতে চাই’ ছবিটির গল্প অসাধারণ, আমি সাধারণ একটা মেয়ের ভূমিকায় অভিনয় করছি। যে মেয়েটি তার ভালোবাসার মানুষকে পেতে লড়াই করে। জনের সঙ্গে প্রথম কাজ। দুজন খুব স্বাচ্ছন্দ্যে কাজ করছি।”

এ সম্পর্কে অনন্য মামুন বলেন, ‘এই ছবিতে জন একজন গ্যাংস্টারের চরিত্রে কাজ করছেন। আমার মনে হয় এই চরিত্রের সঙ্গে জনের লুকটা অসাধারণ তাই দর্শকদের ভালো লাগবে। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন দিপালী। এরই মধ্যে তার একটি ছবি মুক্তি পেয়েছে। দিপালীর অভিনয় আমি দেখেছি, আমার মনে হয়েছে সুযোগ পেলে সে ভালো করবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত