,

ভারতে গণধর্ষণের দায়ে পাঁচজনের যাবজ্জীবন

photo-1465638570আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের এক নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের এক আদালত। দিল্লির এক আদালত এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন।

২০১৪ সালে দিল্লিতে ডেনমার্কের নারী ধর্ষণের ঘটনা ঘটে। ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ৫২ বছর বয়সী ওই নারীকে ছিনতাই ও ধর্ষণ করা হয়। দিল্লির পাহাড়গঞ্জ এলাকার হোটেলে ফেরার পথ ভুলে গিয়েছিলেন ডেনমার্কের ওই নারী। হোটেলে ফেরার পথ জানতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন।

ভারতে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের উপস্থিতিতে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দেন ধর্ষণের শিকার ডেনমার্কের ওই নারী। পরে ভারত ছেড়ে দেশে ফিরে যান তিনি।

ধর্ষণের ওই ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়, যাঁর মধ্যে তিনজন ছিল অপ্রাপ্তবয়স্ক। বিচার চলাকালীনই গ্রেপ্তারকৃত একজনের মৃত্যু হয়েছে। তিন অপ্রাপ্তবয়স্ককে কিশোর আদালতে নেওয়া হয়েছে।

২০১২ সালে দিল্লিতে এক শিক্ষার্থীকে বাসে গণধর্ষণ ও হত্যার পর ভারতে যৌন নিপীড়নের বিরুদ্ধে তুমুল আন্দোলন হয়। এই পরিপ্রেক্ষিতে ভারতে ধর্ষণ প্রতিরোধে নতুন আইন করা হয়েছে। তবে এরপরও ভারতজুড়ে নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের অনেক অভিযোগ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে