,

জনমত জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি এগিয়ে

Hilariআন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জনসমর্থনের দিক দিয়ে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। নতুন জনমত জরিপে এমনই তথ্য উঠে এসেছে।

রয়টার্স এবং ইপসোস পরিচালিত এ জরিপে দেখা যাচ্ছে- হিলারি ক্লিনটন ১১ ভাগ জনসমর্থন বেশি পেয়েছেন। তিনি পেয়েছেন শতকরা ৪৬ ভাগ জনসমর্থন আর ট্রাম্পের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩৫ ভাগ ভোটার। তবে শতকরা ১৯ ভাগ ভোটার এ দুই প্রার্থীর কাউকেই সমর্থন করছেন না। আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করার পর হিলারির দলীয় মনোনয়ন নিশ্চিত হয়। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারির মনোনয়নের প্রতি সমর্থন দেন। ওবামার সমর্থন ঘোষণার একদিন পর এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো।

অন্যদিকে, রিপাবলিকান দলের ১৬ জন মনোনয়ন প্রত্যাশীকে পরাজিত করে মে মাসের দিকে প্রার্থীতা নিশ্চিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে