,

হিন্দুকে বিয়ে করায় প্রিয়ঙ্কার দিদাকে সমাধিস্থ করতে দেয়নি চার্চ

priyankaবিনোদন ডেস্ক : প্রিয়ঙ্কা চোপড়া এখন শুধু ভারতীয় অভিনেত্রীই নন, তিনি এখন গোটা বিশ্বের। হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজ করে রীতিমত তোলপাড় সৃষ্টি করে ফেলেছে। এখন প্রিয়ঙ্কাকে তাই ধরে নেওয়া হয় হলিউড সেলিব্রেটি। সম্প্রতি মারা যাওয়া প্রিয়ঙ্কার দিদা মেরি জন আঘৌরিকে সমাধিস্থ করার অনুমতি দেয়নি কেরলের কুমারাকোমের চার্চ; কারন একটাই, তিনি হিন্দুকে বিয়ে করেছিলেন। ওই চার্চেই খ্রিস্টধর্মে দীক্ষা হয়েছিল তাঁর। মুম্বইয়ে মেয়ে মধু অশোক চোপড়া, মেয়ে-জামাই ও প্রিয়ঙ্কার কাছে থাকতেন। মৃত্যুর আগে তাঁদের বলে গিয়েছিলেন, তাঁকে যেন কুমারাকোমের চার্চে তাঁদের পারিবারিক সমাধিস্থলেই শায়িত রাখা হয়। এটাই তাঁর অন্তিম ইচ্ছা। কিন্তু তা হয়নি।

দিদার শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়ায় দুঃখ পেয়েছেন বলিউড অভিনেত্রী। প্রিয়ঙ্কার জীবনে দিদার প্রভাব অসীম। চার্চের দিদাকে সমাধিস্থ করতে না দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেছেন, চার্চের এহেন আচরণ ভয়ঙ্কর ব্যাপার। তবে আমাদের এ নিয়ে বেশি ক্ষোভ থাকা উচিত নয়। বরং পরিবারের একজনকে হারালাম, এটাই ভাবা উচিত।

কেরলের কুমারাকোম পেরিশ কর্তৃপক্ষ প্রিয়ঙ্কার দিদাকে সমাধিস্থ করতে না দেওয়ায় শেষ পর্যন্ত তাঁকে অন্য সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত রাখা হয়। জানা গিয়েছে, মেরি জনের মৃত্যুর পর তাঁর ইচ্ছাপূরণে কুমারকোমে আত্মীয়স্বজনদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়। তাঁরা চার্চের সঙ্গে যোগাযোগ করলে জরুরি বৈঠকে বসে সেখানকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, মেরি জন নিজের ধর্মের বাইরে বিয়ে করেছেন। তাছাড়া চার্চের সঙ্গে তাঁর তেমন যোগাযোগও ছিল না। তাই তাঁকে ওখানে সমাধিস্থ করা যাবে না।

এদিকে কুমারাকোমের সেন্ট জনস চার্চ প্রিয়ঙ্কার দিদা মধু জ্যোত্স্না আখৌরির শেষ ইচ্ছা পূরণে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন জ্যাকোবাইট সিরিয়ান ক্রিশ্চিয়ান চার্চের কোট্টায়ম ডায়োসেসের বিশপ টমাস মার থেমোথিওস। তাঁকে সমাধিস্থ করতে না দেওয়ার সিদ্ধান্ত অমানবিক, বলেছেন তিনি। বিশপ সাংবাদিকদের বলেছেন, খ্রিস্টিয় রীতিতে একজন মৃত মানুষকে সমাধিস্থ করা পবিত্র কাজ। তার পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া মানবিকতার পরিচয় বহন করে না, খ্রিস্টিয় ঐতিহ্যের বিরোধী।
প্রিয়ঙ্কা চোপড়া এই নিয়ে কোন ধরনের ঝামেলার সৃষ্টি হোক সেটাও চান নি, তাই তো কোন প্রকার আইনি ঝামেলাতেও নিজেকে জড়ান নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে