,

‘মেসি একজন দৈত্য’

21223-boroস্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে লিওনেল মেসি জানিয়েছিলেন, শতবার্ষিকীর বিশেষ কোপা আমেরিকা জিততে তিনি মরিয়া। চোটের কারণে চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি। তবে আজ শনিবার পানামার বিপক্ষে মাত্র ৩০ মিনিট খেলেই মেসি হ্যাটট্রিকের আনন্দে বিভোর। আর্জেন্টিনাকে ৫-০ গোলের বিশাল জয় আর কোয়ার্টার ফাইনাল উপহার দেওয়া বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নিজের পাশাপাশি দলের পারফরম্যান্সেও দারুণ খুশি।

প্রথমে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের দুঃখ। তারপর কোপা আমেরিকার ফাইনালে একই রকম তিক্ত অভিজ্ঞতা। গত দুই বছরে দু-দুটি হতাশাজনক হার আর্জেন্টিনা-ভক্তরা ভুলতে পারবে না। মেসি তো নয়ই। বার্সেলোনার হয়ে তাঁর অজস্র সাফল্য, অথচ জাতীয় দলের জার্সিতে শুধুই হতাশা আর হতাশা। এবারের কোপা আমেরিকায় সব হতাশা দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ মেসি আজ মাঠে নেমেছেন ৬০ মিনিটের সময়। আর ৬৮ থেকে ৮৭ এই ১৯ মিনিটের মধ্যে করে ফেলেছেন তিনটি গোল। এর মধ্যে একটি গোল ছিল অসাধারণ ফ্রি-কিক থেকে। শেষ মুহূর্তে সার্জিও আগুয়েরোর শেষ গোলের নির্মাতাও মেসি।

কোমরের চোট কাটিয়ে মাঠে নেমেই এমন চমৎকার সাফল্যে মেসি উচ্ছ্বসিত। খেলাশেষে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেছেন, ‘আজ খেলতে পেরে আমি দারুণ খুশি। আমি সত্যিই খেলতে চেয়েছিলাম। ম্যাচের ফল আর গোলগুলো নিয়েও আমি আনন্দিত।’ এমন দুর্দান্ত জয়ের পর আরো একবার শিরোপা জয়ের বাসনা ধ্বনিত হয়েছে বার্সেলোনা তারকার কণ্ঠে, ‘শুরুতে কোমরে কিছুটা ব্যথা অনুভব করছিলাম। তবে কিছুক্ষণ পরই ব্যথাটা চলে যায়। আমি মনে করি আমরা সঠিক পথেই এগোচ্ছি। পথটা একটু-একটু করে মসৃণ হচ্ছে আমাদের জন্য।’

ম্যাচের আগের দিন মেসিকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন পানামার কোচ হার্নান দারিও গোমেজ। মেসি-জাদুতে বিধ্বস্ত হওয়ার পর তাঁর উপলব্ধি, ‘মেসি একজন দৈত্য। তিনি মাঠে নামার আগে ম্যাচে সমানে-সমানে লড়াই চলছিল। আসলে মেসি মাঠে থাকলে একটা ভুল করলেই আপনাকে তার মাশুল দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে