,

মার্কিন গায়িকা ক্রিসটিনাকে গুলি করে হত্যা

89946604আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সঙ্গীতশিল্পী ক্রিসটিনা গ্রিমিকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাত বন্দুকধারী। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে একটি কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন গ্রিমি। এসময় এক বন্দুকধারী তাকে গুলি করে। ঘটনার পর পরই এই মার্কিন গায়িকাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ২২ বছর বয়সী ওই গায়িকার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অরল্যান্ডো পুলিশ জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আহত গায়িকা গ্রিমি মারা গেছেন।

এদিকে, ওই হামলাকারী কিভাবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কনসার্টে প্রবেশ করেছিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে দুটি বন্দুকসহ গ্রেফতার করলেও নাম প্রকাশ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে