বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বিয়ের পিঁড়িতে সানজিদা

tonmoyবিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা সানজিদা তন্ময়। বর কাজি এরশাদুল রশিদ বনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।

আজ (শনিবার) বিকালেই সানজিদার বাসায় পারিবারিকভাবে বিয়ে অনুষ্ঠিত হবে।

বিয়ের বিষয়টি সাংবাদিকদের নিজেই জানিয়েছেন ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার এ নায়িকা।

এ বিষয়ে সানজিদা বলেন, বিয়ে যেহেতু করতেই হবে তাই আর দেরি করলাম না। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করছি। সবাই আমরা জন্য দোয়া করবেন।

সানজিদা জানান, কাজি এরশাদুল রশিদ বনি কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন। আজকে বিয়ের অনুষ্ঠান শেষে আগামী সোমবার সে ইংল্যান্ডে চলে যাবে।

এদিকে বিয়ের পর নিয়মিত অভিনয় করার কথা জানিয়েছেন সানজিদা।

সানজিদা বর্তমানে মুন্তাহিদুল লিটন পরিচালিত ‘লাস্ট কিস’ সিনেমার শুটিং করছেন। আজ সকালেও তার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কারণে শুটিং পিছিয়েছেন তিনি।