বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অমতে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে মারল মা

 

আন্তর্জাতিক ডেস্ক :পরিবারের অমতে বিয়ে করায় পাকিস্তানের লাহোরে নিজের মেয়েকে পুড়িয়ে মারল এক মা। মারা যাওয়া মেয়েটির নাম জিনাত রফিক (১৮)। তরুণীকে পুড়িয়ে মারার পর তার মা পারভীনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।বিবিসি দেশটির পুলিশের বরাত দিয়ে জানায়, হাসান খান নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে গত সপ্তাহে আদালতে বিয়ে করেছিল জিনাত। মঙ্গলবার এ কথা জানার পর তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় তার আর্তচিৎকারে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগেই তার মৃত্যু হয়।

image-700x336

 

এ ঘটনায় দায়ের মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসপি ইবাদাত নিসার গণমাধ্যমকে বলেন, যদিও মেয়েটির মা এ হত্যার দায় স্বীকার করেছেন, তারপরও আমাদের মনে হয়না পঞ্চাশ বছর বয়সী নারীর একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। নিশ্চয়ই পরিবারের অন্য কোনো সদস্য এতে সহায়তা করেছে।

 

আমরা ঘটনার পর পালিয়ে যাওয়া মেয়েটির এক ভাইকে খুঁজছি। এক মাসের মধ্যে দেশটিতে এভাবে মেয়েদের পুড়িয়ে মারা এটি তৃতীয় ঘটনা। সপ্তাহখানেক আগে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইসলামাবাদে মারিয়া সাদাকাত নামে এক স্কুল শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা করা হয়।

 

অ্যাবোটাবাদে এক মাস আগে গ্রামের মাতবরদের নির্দেশে এক কিশোরীকে একইভাবে পুড়িয়ে মারা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে তার বান্ধবীকে প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করেছে

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত