,

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন থাই রাজা

 

আন্তর্জাতিক ডেস্ক : সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি করলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্লাদেজ। থাইল্যান্ডবাসীর পরম শ্রদ্ধেয় ৮৮ বছর বয়সী রাজার ক্ষমতায় আরোহণের এই বর্ষপূর্তিতে দেশটিতে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। গত কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতার সময়ও রাজা ভূমিবল প্রজাদের কাছে চরম আস্থার প্রতীক ছিলেন।

2016_06_10_19_32_05_WVbZVEPReAHuCZECdZo560QDTgACqC_original

 

রাজা ভূমিবল হলেন বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা কোনো রাজা। নিজস্ব সংস্কৃতির মাধ্যমে তার শাসনের সাত দশক পূর্তি পালন করছে থাইল্যান্ডের জনগণ।বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজার সিংহাসনে আরোহণের বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়। ৭৭০ জন বৌদ্ধভিক্ষু এতে নেতৃত্ব দেন। ৭৭০ সংখ্যাটিকে থাইল্যান্ডে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। সকাল বেলা রাজার মঙ্গল কামনা করে শত শত লোক রাজপ্রাসাদের বাইরে সমবেত হন। তবে অসুস্থতার কারণে জনসাধারণের সামনে হাজির হতে পারেননি রাজা।

 

 

বর্তমানে বয়সের ভারে রাজা ভূমিবল একেবারে ন্যুব্জ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো নেই। এ কারণেই মূলত তিনি মাসের পর মাস লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছেন। মঙ্গলবার তার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে রাজপ্রাসাদ সূত্র। রাজা ভূমিবল গত কয়েক বছরের বেশির ভাগ সময়ই হাসপাতালে কাটিয়েছেন।সিংহাসনের থাই রাজার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশটির সরকার সমর্থক সামরিক জান্তার মুখপাত্র কর্নেল উইনথাই সুভারি বলেছেন, ‘থাইল্যান্ডবাসী ও রাজার মধ্যকার সম্পর্ক অনেক গভীর। প্রকৃতপক্ষে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তিনি আমাদের দেশের জন্য পিতাস্বরূপ।’

 

 

উল্লেখ্য, থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কোনো কিছু বলা বা তার সমালোচনা করা আইনত নিষিদ্ধ। কেউ রাজার সমালোচনা করলে বা বিরুদ্ধে কিছু বললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে