,

চার্চের বিরুদ্ধে ক্ষোভ প্রিয়াঙ্কার

priyankaবিনোদন ডেস্ক : মৃত্যুর আগে প্রিয়াঙ্কা চোপড়ার দিদার অন্তিম ইচ্ছা ছিল যেন কুমারাকোমের চার্চে তাদের পারিবারিক সমাধিস্থলেই শায়িত রাখা হয় তাকে। কিন্তু শেষ ইচ্ছা পূরণ হল না তার। হিন্দুকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার দিদা মেরি জন। তাই প্রিয়াঙ্কার দিদাকে সমাধিস্থ করার অনুমতি দেয়নি কেরালার কুমারাকোমের চার্চ।

কুমারাকোম চার্চেই খ্রিস্টধর্মে দীক্ষা হয়েছিল মেরি জন আঘৌরি। মেরি জনের মৃত্যুর পর তার ইচ্ছাপূরণে কুমারকোমে আত্মীয়স্বজনদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়। তারা চার্চের সঙ্গে যোগাযোগ করলে, জরুরি বৈঠকে বসে সেখানকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, মেরি জন নিজের ধর্মের বাইরে বিয়ে করেছেন। তাছাড়া চার্চের সঙ্গে তার তেমন যোগাযোগও ছিল না। তাই তাকে ওখানে সমাধিস্থ করা যাবে না। তাই কেরালার কুমারাকোম পেরিশ কর্তৃপক্ষ প্রিয়ঙ্কার দিদাকে সমাধিস্থ করতে না দেওয়ায় শেষ পর্যন্ত তাকে অন্য সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত রাখা হয়।

চার্চের এমন সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন নায়িকা। প্রিয়াঙ্কার কথায়, ‘চার্চের এহেন আচরণ ভয়ঙ্কর ব্যাপার। তবে আমাদের এ নিয়ে বেশি ক্ষোভ থাকা উচিত নয়। বরং পরিবারের একজনকে হারালাম, এটাই ভাবা উচিত’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে