,

হাশমির নায়িকার রাত কাটছে রাস্তায়!

alisa-khan-বিনোদন ডেস্ক : পথে পথে ঘুরছেন বলিউডের মডেল-অভিনেত্রী! কখনও বা কোনো মন্দিরের বারান্দায় আশ্রয় নিচ্ছেন। কোনো দুস্থ প্রাক্তন অভিনেত্রী নন। ইনি আলিসা খান।

শুনলে অবাক হবেন, ইমরান হাসমির সঙ্গে তার অভিনীত ফিল্ম ‘আয়না’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে! কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘মাই হাজব্যান্ডস ওয়াইফ ছবিতে তিনি একজন মুখ্য অভিনেত্রী। বেশকিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন আলিসা।

কেন এমন অবস্থা হল আলিসার? অভাব-অনটনে তো হওয়ার কথা নয়! না, আলিসার অভিযোগ, তার মা আর ভাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

কেন? না নিজের প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর ‘অপরাধে’ এই শাস্তি।

আলিসার অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়ার হুমকি দিচ্ছিলেন বেশ কিছুদিন ধরেই।

এমনকি একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে দেয়া হয়। তখন বাধ্য হয়েই মুম্বাই পুলিশের সাইবার দমন শাখায় অভিযোগ জানান আলিসা।

এরপরই তাকে পরিবারের কোপের মুখে পড়তে হয়। ঘাড় ধরে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেন তার মা ও ভাই।

আলিসা মডেলিং করছেন বেশ কিছুদিন। সম্প্রতি বলিউডি ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন। কিন্তু প্রতিষ্ঠিত মডেল বা অভিনেত্রী কোনোটাই বলা যাবে না। লড়ে চলেছেন নিজের ক্যারিয়ারের জন্য। মুম্বাইয়ে নিজের কোনো আস্তানা গড়তে পারেননি এখনও।

দিল্লির কাছে গাজিয়াবাদে থাকা পরিবারের উপরেই এখনও অনেকটা নির্ভরশীল তিনি। তাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার পর কার্যত পথে পথেই ঘুরতে হচ্ছে তাকে। কোনো দিন কোনো বন্ধুর বাড়িতে আশ্রয় পেলেও রোজ তা মিলছে না। রাত কাটাচ্ছেন মন্দিরেও।

আর একটি উল্লেখযোগ্য তথ্য হল, আলিসা সেই ওয়াজির গাজি-উদ-দিনের বংশধর, যিনি গাজিয়াবাদ শহরের পত্তন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে