,

বারাক ওবামার সমর্থন পেলেন হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পাবার পর এবার প্রেসিডেন্ট বারাক ওবামার আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন হিলারি ক্লিনটন।তবে মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থী বার্নি স্যান্ডার্স এখুনি হাল ছাড়ছেন না।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলেরই মনোনয়ন চূড়ান্ত হবে জুলাই মাসে।

 

hela pic_131093

তবে, মঙ্গলবারই প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন মিসেস ক্লিনটন।মিসেস ক্লিনটনের টুইট করা এক ভিডিও মেসেজে মি. ওবামাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট পদের জন্য যেকোনো সময়ের বিচারে হিলারিই হয়ত সবচেয়ে যোগ্য প্রার্থী।যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ার জন্য তিনি মিসেস ক্লিনটনকে অভিনন্দন জানান।

 

 

মি. ওবামা আরো বলেন, একজন প্রেসিডেন্টের জটিল দায়িত্ব পালনে হিলারি একজন উপযুক্ত ব্যক্তি বলেই তিনি মনে করেন।কিন্তু তাতে হাল ছাড়ছেন না ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডি.সি.-তে অনুষ্ঠিতব্য শেষ দফা প্রাইমারিতে তিনি লড়াই করছেন বলে জানিয়েছেন।বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠক শেষে মি. স্যান্ডার্স জানিয়েছেন, জুলাইতে দলের সম্মেলনে যদি মিসেস ক্লিনটন চূড়ান্ত মনোনয়ন পান, তাহলে তিনি তার পক্ষে কাজ করবেন।কারণ তিনিও মনে করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার জন্য উপযুক্ত ব্যক্তি নন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে