,

অভিভূত নিপুণ

nipun-homeবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নিপুণের জন্মদিন আজ। জন্মদিনেও কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন তিনি। দুপুর পর্যন্ত শুটিং, এরপর নিজের নতুন কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে থাকবেন পুরো দিন। নিপুণ ভক্তরা অনেকই জানেন নতুন ব্যবসা শুরু করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পার্লার ব্যবসা শুরু করেছেন নিপুণ। তিনি বলেন, ‘এখনো ব্যবসা ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি। তাই একটু বেশি সময় দিতে হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শুটিং নিয়ে আছি। তারপর পার্লারে সহকর্মীদের সঙ্গে থাকবো।’

জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন এই অভিনেত্রীকে। তিনি বলেন, ‘এটা খুবই উপভোগ করি। অনেক অপরিচিত মানুষও জন্মদিনে শুভেচ্ছা জানান। সবার ভালোবাসায় আমি অভিভূত।’

দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়ার পর মস্কোতে চলে যান। সেখানে ২০০৪ সাল পর্যন্ত কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। এর মাঝে বিবাহবন্ধনে আবদ্ধও হন তিনি। বিবাহসূত্রে চলে যান যুক্তরাষ্ট্রে।

২০০৬ সালে দেশে ফিরে এলে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। অনেকটা শখের বশেই সিনেমায় অভিনয় করেন। কিন্তু প্রথম অভিনীত সিনেমা ‘রত্নগর্ভা মা’ নামের সেই চলচ্চিত্রটি মুক্তির আলো দেখেনি। ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আসেন নিপুণ।

২০০৮ সালে ‘সাজঘর’ চলচ্চিত্রের জন্য এবং ২০০৯ সালে ‘চাদের মত বউ’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পাওয়ার পরই নিপুণের চলচ্চিত্র ক্যারিয়ারে সুবাতাস বইতে শুরু করে। বর্তমানে অভিনয় আর ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ