বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির মুখে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটও!

Bangladesh-cricketers-Shakib-Al-Hasanস্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে আবারো পুরনো পথে হাঁটছে আইসিসি। ২০১৯ সালের মধ্যে চালু করতে যাচ্ছে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট কাঠামো। তবে এ কাঠামো চালু হলে টেস্টের ন্যায় হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটও।

দ্বিস্তরের টেস্ট ক্রিকেট কাঠামোতে টেস্টের সঙ্গে ওয়ানডের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় স্তরের টেস্ট খেলুড়ে দেশ হওয়ার পরও বাংলাদেশ সব দেশের সঙ্গে সমান ওয়ানডে খেলার সুযোগ পাবে। কিন্তু বাস্তবতা বলছে, ওয়ানডেতে এখন বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠতে থাকা বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেট খেলা সীমিত হয়ে যাবে।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই মূলত খেলা হয় দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে। বাংলাদেশ দ্বিতীয় স্তরে নেমে গেলে শীর্ষ ৭ দলের কারো সাথে পরের দুই বছরে আর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারবে না।

কারণ, দলগুলো নির্দিষ্ট কোনো একটি ফরম্যাটে কোথাও সফর করতে যাওয়া মানেই তাদের পূর্ণাঙ্গ একটি সফরের সময় নষ্ট। সে ক্ষেত্রে ওই দুই বছরে বাংলাদেশকে মূলত আইসিসি ইভেন্টে বড় দলগুলোর বিপক্ষে কয়েকটা ওয়ানডে এবং নিজের স্তরের দলগুলোর বিপক্ষে ওয়ানডে নিয়েই মূলত সন্তুষ্ট থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত