,

আজ পানামার বিপক্ষে খেলতে আশাবাদী মেসি

messi-1স্পোর্টস ডেস্ক : পানামার বিপক্ষে কোপা আমেরিকা টুর্নামেন্টে গ্রুপ-ডি’র দ্বিতীয় ম্যাচে দলে ফিরতে দারুন আশাবাদী লিয়নেল মেসি। সে লক্ষ্যে আর্জেন্টিনার সতীর্থদের সাথে বুধবার অনুশীলনও করেছেন এই গোল যাদুকর।

গত মাসে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন মেসি, তারপর থেকেই তিনি বিশ্রামে রয়েছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছার পরে পুরো দলের সাথে অনুশীলন মাঠে গেলেও পুরোপুরি ট্রেনিংয়ে নামা হয়নি। তবে মেডিকেল স্টাফদের তত্বাবধানে বিশেষভাবে ট্রেনিং করেছেন। যদিও বুধবার ইলিনোয়িস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে পুরো দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন ২৮ বছর বয়সী এই বার্সেলোনা সুপারস্টার। সোমবার প্রথম ম্যাচে সান্টা ক্লারাতে চিলির বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করেছে মেসিবিহীন আর্জেন্টিনা।

নিজের ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত বার্তায় মেসি বলেছেন আর্জেন্টিনার লাইন-আপে দ্রুত ফিরতে তিনি আশাবাদী। তিনি লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব দলকে সহযোগিতা করতে প্রস্তুতির আশা করছি।’

শুক্রবার পানামার বিপক্ষে জয়ী হতে পারলে এক ম্যাচ হাতে রেখেই আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের টিকেট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ২৩ বছরের শিরোপা খড়া কাটিয়ে চলতি বছর কোপা আমেরিকা শিরোপা জিততে মুখিয়ে আছে আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল লিয়নেল মেসির দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে