বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আশিকি থ্রি’তে থাকছেন না আলিয়া?

vatt-45বিনোদন ডেস্ক : বলিউডের বহুপ্রতীক্ষিত ছবি ‘আশিকি থ্রি’-এর নায়ক-নায়িকা কে হবেন, তা নিয়ে অনেক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। এই তালিকায় ছিলেন হৃতিক রোশন, কঙ্গনা রনৌত ও সোনম কাপুর। গত মাসে বলা হলো সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট মূল দুটি চরিত্রে অভিনয় করবেন। কিন্তু এখন আলিয়া বলছেন ভিন্ন কথা। বলছেন, এই ছবিতে তাঁর চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।
এক মাস আগে সিদ্ধার্থই খবরটা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘আশিকি থ্রি’-এর মাধ্যমে বড় পর্দায় আবারও জুটিবদ্ধ হতে যাচ্ছেন তিনি ও আলিয়া। এমনকি ছবির প্রযোজক মুকেশ ভাটও বলেছিলেন, ‘সিদ্ধার্থ ও আলিয়াকে আমরা এই ছবির জন্য চুক্তিবদ্ধ করেছি। আমরা যথার্থ নায়ক-নায়িকার খোঁজে ছিলাম। আমার মনে হয়, তাঁরা এই ছবির জন্য পুরোপুরি মানানসই।’

সব যখন ঠিকঠাক, তখন আলিয়ার আবার কী হলো? ‘হাইওয়ে’ তারকা আলিয়ার ভাষ্য, ‘এটা সত্যি, আমি আর সিদ্ধার্থ এই ছবির ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলাম। কিন্তু সবে ছবিটির চিত্রনাট্য লেখা হচ্ছে। আমি এই ছবিতে থাকছি কি না, সে বিষয়ে চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত কিছুই বলতে পারছি না।’
সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে অভিনয় করেছেন। বলিউডে তাঁদের প্রেম নিয়ে আছে জোর গুঞ্জন। মিড ডে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত