,

কার সঙ্গে অভিনয় করতে ভয় পান বিদ্যা?

photo-1465459457বিনোদন ডেস্ক : বিদ্যা বালানের বহুল প্রতীক্ষিত থ্রিলার ছবি ‘তিন’ মুক্তি পাচ্ছে আগামীকাল। আত্মবিশ্বাসী এই অভিনেত্রী বলিউডে একজন স্বনির্ভর অভিনেত্রী, অভিনয় করেছেন সেরা সব শিল্পীর সঙ্গে। তবে কোনো কোনো শিল্পী রয়েছেন, যাঁদের সঙ্গে কাজ করতে গেলে বিদ্যাও খানিকটা ভয় পেয়ে যান। বিদ্যা নিজ মুখেই এই ভয়ের কথা স্বীকার করেছেন। এমনই একজন হলেন নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন শাহর সঙ্গে আগেও ‘দ্য ডার্টি পিকচার’ বা ‘ইশকিয়া’র মতো প্রশংসিত ছবিতে কাজ করেছেন বিদ্যা। এবারে একসঙ্গে কাজ করবেন ‘বেগম জান’ ছবিতে। বিদ্যা জানিয়েছেন, এই ছবিতে কাজ নিয়ে তিনি দারুণ উৎসাহ বোধ করছেন, তবে সে সঙ্গে এক ধরনের ভয়ও রয়েছে।

বার্তা সংস্থা আইএএনএসকে বিদ্যা বলেন, ‘নাসির সাহেবের (নাসিরুদ্দিন শাহ) কাজ করার ব্যাপারে আমি খুবই উত্তেজিত। এর আগে আমরা এমন দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছি, যেগুলোর একটার থেকে অন্যটা একেবারেই অন্য রকম ছিল। তাঁর সঙ্গে কাজ করতে পারা সব সময়েই দুর্দান্ত এক অভিজ্ঞতা।’

তবে যতই একসঙ্গে কাজ করা হোক না কেন, বর্ষীয়ান এই অভিনেতাকে ভয়ও পান বিদ্যা, ‘তার সঙ্গে যতবারই কাজ করতে যাই, নার্ভাস হয়ে যাই।’ এই ভয় যে বড় মাপের একজন শিল্পীর সঙ্গে কাজের পরিপ্রেক্ষিতে শ্রদ্ধা, তা তো আর বলার অপেক্ষা রাখে না!

‘বেগম জান’ ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের আলোচিত ছবি ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে। এটিও পরিচালনা করবেন সৃজিত স্বয়ং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে