,

রোনালদোর পরে মেসি

123স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী খোলোয়াড়ের তালিকায় শীর্ষে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর দুইয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন ‘ফোর্বস’ ২০১৬ সংস্করণের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

২০১৬ সালের ১ জুন পর্যন্ত সর্বোচ্চ ৮৮ মিলিয়ান মার্কিন ডলার আয় দেখানো হয়েছে পর্তুগিজ অধিনায়ক রোনালদোর। তার এ আয়ের ৫৬ মিলিয়ান ডলার এসেছে বেতন থেকে আর বাকি ৩২ মিলিয়ন ডলার অন্য খাত (এনর্ডোসমেন্ট) থেকে এসেছে।

প্রসঙ্গত, ২০০০ সালের পর এই প্রথম বক্সার ফ্লোয়েড মেওয়েদার ও গলফার টাইগার উডস ছাড়া অন্য কেউ শীর্ষ ধনীর তালিকায় সবার ওপরে নাম লেখালো। এর কারণ মেওয়েদারের অবসর। আর গত ৮ বছরে কোনো মেজর শিরোপা ছোঁয়া হয়নি উডসের।

এদিকে, গতবার ষষ্ঠ স্থানে থাকা মার্কিন বাস্কেটবল তারকা লিব্রন জেমস ৭৭.২ মিলিয়ন ডলার আয়ে তৃতীয় হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক সুইস তারকা রজার ফেদেরার।

এ তালিকায় পঞ্চম থেকে শীর্ষ ১০ এর স্পোর্টসম্যানরা হলেন কেভিন ডুরান্ট, নোভাক জোকোভিচ, ক্যাম নিউটন, ফিল মিককেলসন, জর্ডান স্পিথ ও কোবে ব্রায়ান্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে