,

তেলআবিবে বন্দুক হামলায় ৪ ইসলায়েলি নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেলআবিবে পৃথক দুটি বন্দুক হামলায় চারজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে দুই সন্দেহভাজন ফিলিস্তিনিকে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে তারা সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করেছে।স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে তেলআবিবের সারোনা মার্কেটের দুটি পৃথক স্থানে বন্দুক হামলার ঘটনা দুটি ঘটে। হামলায় চারজন গুরুতর আহত হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন।

 

saj-3

হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের একজন পুলিশের গুলিতে আহত হয়েছে এবং তার চিকিৎসা চলছে। আটককারীদের ফিলিস্তিনি বলে উল্লেখ করে পুলিশ জানাচ্ছে, তারা পশ্চিমতীরের হেবরন শহরের নিকটবর্তী এক গ্রামের বাসিন্দা।বুধবার রাতের ওই বন্দুক হামলার পরপরই এক নিরাপত্তা বিষয়ক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এছাড়া তিনি সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখেন। সেখানে তিনি তেলআবিব হামলাকে জঘন্য অপরাধ, খুন ও সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে