,

হিন্দুর কিডনিতে বাঁচলো মুসলিম, মুসলিমেরটায় হিন্দু

Kidniআন্তর্জাতিক ডেস্ক : রক্তের কোনো জাতপাত হয় না। ধর্মও হয় না মানবতার উপর। সকল ধর্মই যে মানুষকে ঘিরে। তা আরো একবারর প্রমাণ হলো ভারতের নাগপুরে। যেখানে এক হিন্দুর কিডনিতে বাঁচলো মুসলিম আবার এক মুসলিমের কিডনিতে জীবন বাঁচলো হিন্দু যুবকের।

কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৩২ বছরের যুবক বিনোদ সাসানে। ডাক্তাররা বললেন তাকে বাঁচাতে হলে প্রয়োজন একটি সচল কিডনি। বিনোদের বাবা সঙ্গে সঙ্গে রাজিও হলেন ছেলেকে কিডনি দিতে। কিন্তু দিতে চাইলেই তো আর হয় না, রক্তের গ্রুপও তো মিলতে হবে দু’জনের। আর সেটাই অবশেষে বাধ সাধলো, রক্ত পরীক্ষা করে চিকিৎসক জানালেন বাপ-বেটার রক্তের গ্রুপ মেচ করছে না।

অন্যদিকে একই সমস্যায় ভুগছিলেন মোহাম্মদ সাবির (৪০)। স্ত্রী রাজিয়া নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরও রক্তের মেচ করছিল না।

তবে চিকিৎকদের উদ্যোগে সমস্যার সমাধান হয়। দেখা যায়, অশোক সাসানে নিজের কিডনিটি দিতে পারবেন মোহাম্মদ সাবিরকে। আবার একইভাবে স্ত্রী রাজিয়া স্বামীর পরিবর্তে নিজের কিডনিটি দিতে পারেবেন বিনোদ সাসানেকে। সেক্ষেত্রে রক্তের আর বাধ সাধার কোনো সুযোগ নেই।

সেই অনুযায়ী গুত ২৫ মে দুই পরিবারের সম্মতিতে কিডনি প্রতিস্থাপন হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার সফলও হয়। দু’জনেই এখন ভালো আছেন।

দুই হিন্দু ও মুসলিম পরিবার একে অপরকে কিডনি দিয়ে প্রাণ তো বাঁচালেনই, পাশাপাশি তৈরি হলো দু’টি সম্প্রদায়ের মধ্যে যোগসূত্রও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে