,

পরিবারের সম্মতি ছাড়া বিয়ে, মেয়েকে পুড়িয়ে হত্যা করল মা!

21084-untitled-6আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করায় নিজের মেয়েকে আগুন দিয়ে হত্যা করেছে তার মা। পুলিশ ওই ঘটনায় মেয়েটির মাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোর শহরে।

পুলিশ জানিয়েছে নিহত মেয়ে জিনাত রফিকের (১৮) গায়ে প্রহারের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির মা প্রথমে তাকে খাটের সঙ্গে বেঁধে ফেলে এবং তার গায়ে জ্বালানি ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় পুলিশের সুপার (এসপি) ইবাদত নাসের জানিয়েছেন, তারা নিহত জিনাত রফিকের ভাইকে খুঁজছেন। ঘটনার পর থেকে পালিয়ে রয়েছে। জিনাতের মা পারভিন খুনের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন নাসের। তবে এতে পরিবারের কেউ তাকে সাহায্য করার কথা তিনি অস্বীকার করেছেন।

গত সপ্তাহে জিনাত এবং তার স্বামী হাসান খান পালিয়ে আদালতে গিয়ে বিয়ে করেন। হাসান জানান, জিনাত যখন তার পরিবারকে তাদের বিয়ের কথা জানায় তখনই তার পরিবারের সদস্যরা তার ওপর নির্মম প্রহার শুরু করে। এতে তার মুখ ও নাক দিয়ে রক্ত বেরোতে থাকে।

এই মাসে তৃতীয়বারের মতো পাকিস্তানে এই ঘটনা ঘটলো। দেশটিতে প্রেম করে বিয়ে করাকে সামাজিকভাবে ঘৃণার চোখে দেখা হয়। এসব ক্ষেত্রে নারীদের ওপর সহিংসতার ঘটনাও বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে