,

দুই বছর নিষিদ্ধ শারাপোভা

saraস্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে ‘পজিটিভ’ হয়ে মার্চ থেকেই সাময়িক নিষিদ্ধ ছিলেন। আরও দুই বছর নিষিদ্ধই থাকতে হচ্ছে মারিয়া শারাপোভাকে। কাল এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময়ে ডোপ টেস্ট হয়েছিল শারাপোভার। এই বছরেরই ১ জানুয়ারি থেকে নিষিদ্ধ ঘোষিত মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছিল তাঁর শরীরে। গত মার্চে ডোপ টেস্টের ফল জানার পর শারাপোভা নিজেই সংবাদ সম্মেলনে প্রথম জানিয়েছিলেন খবরটি। সাময়িক নিষিদ্ধ তিনি সেদিন থেকেই। চার বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বলে শোনা যাচ্ছিল।

তবে চার বছর নয়, আজ আইটিএফ জানিয়েছে নিষেধাজ্ঞাটা দুই বছর, যেটি শুরু হচ্ছে ডোপ টেস্টের তারিখ ২৬ জানুয়ারি থেকে। নিষেধাজ্ঞা শেষ হবে ২০১৮ সালের ২৫ জানুয়ারি। তবে ফেসবুকে নিজের ফ্যান পেজে দেওয়া প্রতিক্রিয়ায় এই রায়কে ‘অন্যায়রকম বেশি শাস্তি’ জানিয়ে শারাপোভা লিখেছেন, এই শাস্তির বিরুদ্ধে তিনি লুজানের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন। ২৯ বছর বয়সী শারাপোভা ৫টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। খেলার সঙ্গে গ্ল্যামার যোগ হয়ে তিনি পরিণত হয়েছিলেন টেনিসের সবচেয়ে জনপ্রিয় তারকায়। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত টানা এগারো বছর আয়ের দিক থেকে শারাপোভা ছিলেন বিশ্বের নারী ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষে। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে