‘রক্ত’ ঝরানো লুকে পরীমনি

Porimiবিনোদন প্রতিবেদক : আগেই ঘোষণা দেয়া হয়েছিলো যে ‘রক্ত’ ছবিতে অ্যাকশন লুকে হাজির হবেন পরীমনি। সেজন্য ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেন। কিন্তু শুটিং শুরুর পর থেকে কোন তথ্যই আর পাওয়া যাচ্ছিলো না। শেষ পর্যন্ত দেখা মিললো পরীর। একেবারে অ্যাকশন লুকেই।

সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ‘রক্ত’ ছবির শুটিং। সেখানে দেখা মিললো পরীমনির। পড়নে জলপাই রঙা প্যান্ট ও টি-শার্ট, মুষ্টিবদ্ধ হাত সবই যেন ভিন্ন এক পরীর আভাস দিচ্ছিলো।

রোমান্টিক ঘরানার ছবি দিয়ে পরীমনির যাত্রা। তবে এবারই প্রথম অ্যাকশন লুকে দেখা যাবে তাকে। ‘রক্ত’তে তাকে দেখা যাবে মারদাঙ্গা চরিত্রে। এর আগে পরী বেশিরভাগ চলচ্চিত্রে রোমান্টিক হিরোইন বা গ্রামের মেয়ে ভূমিকায় অভিনয় করেছেন। এবারই প্রথম নারী প্রধান এবং অ্যাকশন চরিত্রে অভিনয় অভিজ্ঞতা তার।

সিনেমার প্রয়োজনে নিজেকে নিজেকে প্রস্তুত করছেন পরীমনি। মার্শাল আর্টসহ বিভিন্ন অ্যাকশন ষ্ট্যান্ট শিখেছেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত