,

সাকিবের সঙ্গে জুটিবদ্ধ হলেন শান্তা

Untitl-1বিনোদন ডেস্ক : মডেল উপস্থাপক শান্তা জাহান। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। এবার জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তিনি। তবে কোনো নাটকে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই জুটিকে।

গতকাল মঙ্গলবার নগরীর তেজগাঁওস্থ এলাকার কোক ফ্যাক্টরিতে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু হয়েছে। এবারই প্রথম সাকিব-শান্তাকে একসঙ্গে দেখা যাবে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন জিবরান তানভীর।

এ প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘সাকিব আল হাসান দেশের গৌরব। তার খেলা আমার খুব ভালো লাগে। আর সেই জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকদেরও ভালো লাগবে।’

২০১২ সালে চ্যানেল নাইনে প্রচারিত ‘সোনার বাংলা’ অনুষ্ঠানে কাজ করার মাধ্যমে উপস্থাপনা শুরু করেন শান্তা। তারপর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। ২০১৪ সালের শেষের দিকে হাসান মোর্শেদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এটিই শান্তার বিজ্ঞাপনে প্রথম কাজ। তারপর প্রায় ২০টির মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ