,

বোলিং কোচ হচ্ছেন ভাস, পরামর্শক শেন বন্ড

68627_vas-bondস্পোর্টস ডেস্ক : ভারতের ভেঙ্কটেশ প্রসাদ আগেই ‘না’ বলে দিয়েছেন। আর সর্বশেষ সোমবার বাংলাদেশের কোচ হতে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ।

ফলে, একটা ব্যাপার নিশ্চিত যে – পেস বোলিং কোচের পদে আসছেন একজন শ্রীলঙ্কান।

আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রের খবর তিনি হলেন লঙ্কান পেস-কিংবদন্তি চামিন্দা ভাস। তবে, এর চেয়েও চাঞ্চল্যকর খবর হল তার সাথে একজন পরামর্শকও নিয়োগ দেয়ার কথা ভাবছে বিসিবি। আর, ভেতরের খবর হল সেই পরামর্শক হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের শেন বন্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬১ টি উইকেট পাওয়া ভাস ১৫ বছরের বর্ণাঢ্য এক ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০০৯ সালেই জার্সি তুলে রাখা লঙ্কান পেসার চামিন্দা ভাস এখনও পুরোদস্তুর ক্রিকেটেরই মানুষ।

জড়িত আছেন ক্রিকেট কোচিংয়ে। শ্রীলঙ্কার পেস বোলিং কোচের পদটা ছেড়েছেন গত বছর। আর ক’দিন আগেই ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পেস বোলিং নিয়ে কাজ করেছেন আয়ারল্যান্ড দলের সাথে। স্বল্প সময় ছিলেন নিউজিল্যান্ডের সাথে। এবার ভারতে কাজ করছেন জোয়ালা সিং ফাউন্ডেশনে।

আর গতির ঝড় দিয়ে ক্যারিয়ার শুরু করা শেন বন্ড ব্ল্যাক ক্যাপদের জার্সি গায়ে খেলেছেন নয় বছর। তবে, চোটের কারণে ১৮ টেস্ট, ৮২ ওয়ানডে আর ২০ টি-টোয়েন্টিতে থমকে গেছে ক্যারিয়ার।

তবে অবসরের পরই নিতে শুরু করে দিয়েছেন কোচিংয়ের পাঠ। নিউজিল্যান্ডের ছেলে-মেয়ে উভয় দলের হয়েই কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে