,

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত কলম্বিয়ার

Colombiaস্পোর্টস ডেস্ক : শতবর্ষী কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার ক্যালিফোর্নিয়ার পাসাদেনার রোজ বল স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে জিতে পরের রাউন্ড নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ তারকা জেমস রদ্রিগেজের দল।

ম্যাচের প্রথমার্ধে কার্লোস বাক্কার উদ্বোধনী গোলের পর অধিনায়ক জেমস রদ্রিগেজ লিডকে ডাবলে নিয়ে যান। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে একটি গোল শোধ করলেও কলম্বিয়ার জয় আটকাতে পারেনি।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে মধ্যে ড্র করায় এক পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে প্যারাগুয়ে ও কোস্টা রিকা।

প্রথম রাউন্ডে তাদের একটি করে ম্যাচ বাকি আছে। শেষ ম্যাচে কলম্বিয়া হারলেও গ্রুপে প্রথম বা দ্বিতীয় স্থান ধরে রাখতে পারবে তারা। ফলে এক ম্যাচ হাতে থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেল দলটির।

এদিন খেলার ১২ মিনিটে কলম্বিয়াকে লিড এনে দেন বাক্কা। ৩০ মিনিটে ব্যবধান ২-০ করেন রদ্রিগেজ। চলতি কোপা আমেরিকায় ২ ম্যাচে তার দ্বিতীয় গোল এটি। ফলে সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। আর কলম্বিয়ার হয়ে নিজের ১৬ গোল পূর্ণ করেছেন রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক খেলোয়াড়।

প্যারাগুয়ে প্রথমার্ধে কোনো গোল শোধ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়। কিন্তু তা কলম্বিয়ার জয় আটকানোর জন্য যথেষ্ট ছিল না। খেলার ৭১ মিনিটে দলটির একমাত্র গোলটি করেন ভিক্টর হুগো আয়লা।

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের