বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্কুল শিক্ষার্থীদের ব্যাগ দেবে মমতার সরকার

Mamata_studentsআন্তর্জাতিক ডেস্ক : এর আগে বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের সাইকেল, জুতো দিয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। বিধানসভা নির্বাচনের আগে সরকারের এই প্রকল্পের সুফলও হাতে নাতে পেয়েছিল মমতার দল। নির্বাচনে দুই হাত ভরে ভোট দিয়ে দ্বিতীয়বারের মেয়াদে রাজ্যটিতে ক্ষমতায় বসিয়েছিল তৃণমূলকে। বিধানসভার নির্বাচন শেষ, সামনে এবার পঞ্চায়েত নির্বাচন। তাই এই নির্বাচনের আগেই ফের কল্পতরু হতে চলেছে রাজ্যটির সরকার। এবার স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগেই একটা মাস্টারস্ট্রোক দিতে চলেছে রাজ্য সরকার।

রাজ্যের প্রাথমিক স্তরের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এজন্য প্রায় ২০০ কোটি রুপি খরচ হতে পারে বলে প্রাথমিক অনুমান। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রালয়ের সাথে বৈঠকও সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দলের ওয়েবসাইটেও সরকারের এই পরিকল্পনার বিষয়টি পোস্ট করা হয়েছে।

সূত্রের খবর, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেওয়ার কাজ যাতে খুব শিগগির শুরু করা যায় তার জন্য ইতোমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রালয় কিভাবে ভাল কাজ করতে পারে সে বিষয়েও মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

তবে সাইকেল বিলি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য সরকারকে তোপ দাগতে ছাড়েনি। রাজ্য সরকারের তরফে বিলি করা সাইকেল গুলি অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছিলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। যদিও বিরোধীদের লাগাতার অপপ্রচারে মুখ্যমন্ত্রীর জনদরদী প্রকল্পের কাজ থেমে থাকছে না। রাজনৈতিক মহলের ধারণা রাজ্য সরকারের এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের সাধারণ মানুষের কাছে অন্তত একটা বার্তা পৌঁছাচ্ছে, তা হল সরকার তাদের দিকে নজর দিচ্ছে। তবে এর পিছনে ভোট ব্যাংকের দিকটাও জড়িয়ে আছে বলে মনে করেন একটা বিশেষ অংশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত