বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ জার্সি ও সাউথ ডাকোটা প্রাইমারিতে বিজয়ী হিলারি

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ের শেষ পর্যায়ে নিউ জার্সি ও সাউথ ডাকোটা প্রাইমারিতে জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যদিও এর আগেই তিনি পর্যাপ্ত সংখ্যক ডেলিগেশনের সমর্থন পেয়ে ডেমোক্রেটিক দল থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

c7bc56f2e748ed517723a18e6f1ab353-56f3fae495e47

 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মোট ছয়টি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। এতে নিউ জার্সি ও সাউথ ডাকোটাতে বিজয়ী হয়েছেন হিলারি। নর্থ ডাকোটাতে বিজয়ী হয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। তবে বাকি দুটি অঙ্গরাজ্যের প্রাইমারিতেও হিলারিই এগিয়ে রয়েছেন বলে সিএনএন জানিয়েছে।

 

 

এর মাত্র একদিন আগে সোমবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমথর্ন পাওয়ার পর ডেমোক্রেট দল থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন। দেশটির ২৪০ বছরের ইতিহাসে তিনিই হচ্ছেন প্রথম নারী যিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার যোগ্যতা অর্জন করলেন।

 

 

এদিকে সুপার টুইসডেতে অনুষ্ঠিত ছয় প্রাইমারির সবকটিতেই জয় পেয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তার পক্ষে জয় পাওয়া সহজ হয়েছে। নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আর হিলারির মধ্যেই লড়াই হবে। বারাক ওবামা ক্ষমতা ছাড়ার পর এ দুজনের একজন হবেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত