,

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলবেন গেইল!

64641স্পোর্টস ডেস্ক: ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। পর্তুগিজ কোচের সঙ্গে দেখা করে ক্লাবের ফুটবলার হতে ইচ্ছে পোষণ করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল।

রেড ডেভিলসদের কোচকে নিজের ফুটবলের প্রতি ভালবাসার কথা জানান তিনি। ইচ্ছে পোষণ করেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এই ক্লাবের হয়ে নাম লেখানোর।

সম্প্রতি ইংল্যান্ডে রয়েছেন গেইল। সেখানে ফুটবলের জনপ্রিয় ক্লাব ম্যানইউ সফরে যান তিনি। এক ব্রিটিশ রিপোর্টারকে ড্যাশিং এই ওপেনার জানান, ক্রিকেট ছেড়ে ম্যানইউয়ের হয়ে ফুটবল খেলবেন তিনি।

রিপোর্টারদের সঙ্গে মজা করাটা গেইলের নতুন কিছু নয়। এবারও তিনি মজার ছলেই ক্রিকেট ছেড়ে দেবার কথা জানালেন কি না তা নিশ্চিত নয়। তবে, গেইল তার ইন্সট্রাগ্রামে ম্যানইউয়ের জার্সি গায়ে ক্লাবের বাইরে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তার হাতে ম্যানইউ ফুটবল ক্লাবের স্কার্ফ ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে