,

মুস্তাফিজ স্পেশাল ট্যালেন্ট : মুরালি

mustafiz-muraliস্পোর্টস ডেস্ক : ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কখনও দেশের হয়ে কখনও ক্লাবে। যখনই বল হাতে নেমেছেন সবার প্রশংসাই পেয়েছেন। তাকে নিয়ে প্রশংসা থামছেই না।

সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলও শেষে মুস্তাফিজ এখন বিশ্রামে। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে যাবেন কি না সেই নিয়ে চলছে ভাবনা-চিন্তা।

এরই মধ্যেই কলকাতায় এসে আবার তার প্রশংসা করে গেলেন ক্রিকেট দুনিয়ারর নমস্য মুত্তিয়া মুরলিধরন।

সিএবির ২০২০ ভিশন প্রোগ্রামে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে রয়েছেন এ লংকান বোলিং গ্রেটও। এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসে চলছে শিবির।

সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মুস্তাফিজের প্রশংসা করতে ভোলেননি মুরালিধরন।

তিনি বলেন, ‘এই বছরের আইপিএল সত্যি মনে রাখার মতো। আমরা দল হিসেবে ভাল করেছি। ডেভিড ওয়ার্নার খুব ভালো অধিনায়ক ও ব্যাটসম্যান। অনেক ক্ষেত্রে আমাদের ভাগ্যও কাজে লেগেছে।’

আইপিএল প্রসঙ্গেই উঠে আসে মুস্তাফিজুরের কথা। মুরলিধরন বলেন, ‘ওর সম্পর্কে আর কী বলতে পারি। ও খুব স্পেশাল ট্যালেন্ট।’

তার পরমার্শ, ‘মুস্তাফিজকে আরও তৈরি করতে হবে। এর জন্য ওকে আরও বেশি আম্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে। বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজুর একজন ট্যালেন্টের নাম।’ সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে