,

কাজল-কর্ণ জোহরের বন্ধুত্ব ভাঙতে চলেছে!

 

বিনোদন ডেস্ক :শাহরুখ-কাজলের সম্পর্ক নিয়ে বার বার নানা জল্পনা দানা বেঁধেছে বলিউডে। শাহরুখ-কাজলের মেলামেশা, এক সঙ্গে ফিল্মে কাজ করা নাকি পছন্দ করেন না কাজলের স্বামী অজয় দেবগন। এমন কানাঘুষো চালু রয়েছে বি-টাউনে! অজয় দেবগন আর শাহরুখ খানের সম্পর্ক ঠিক কেমন বা কাজলকে নিয়ে কি দু’জনের জীবনে অস্বস্তি রয়েছে— এমন নানা প্রশ্ন ঘোরাফেরা করে বলিউডে। কিন্তু কাজল-কর্ণ জোহরের বন্ধুত্ব নিয়ে কারও কোনও সন্দেহ নেই, বাধাও নেই। কিন্তু, সম্প্রতি একটা খবর সত্যিই বেশ চমকে দিয়েছে বি-টাউনকে। অজয় দেবগনের জন্য নাকি কাজল-কর্ণ জোহরের বন্ধুত্ব ভাঙতে চলেছে! ব্যপারটা কী!

image (2)
আসলে অজয়ের পরবর্তী ছবি ‘শিবা’ এবং কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পেতে চলেছে। দু’টি ছবিই মুক্তি পাবে এ বছরের ২৮ অক্টোবর। ভাবছেন তাতে সমস্যাটা কোথায়!
এক বছর আগেই অজয় জানিয়ে দিয়েছিলেন, এ বছর দিওয়ালিতে মুক্তি পাবে ‘শিবা’। কিন্তু, কর্ণর ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৭-এ। হঠাৎ করেই কর্ণ জোহর ছবির মুক্তির দিন এগিয়ে এনে ‘শিবা’র মুক্তির দিনেই তাঁর ছবি মুক্তির কথা জানিয়ে দেন। আর এতেই কাজল এবং অজয় দু’জনেই বেশ ক্ষুন্ন হয়েছেন। কর্ণ নাকি একই দিনে ইচ্ছে করেই রণবীর কপূর‚ ঐশ্বর্যা রাই‚ অনুষ্কা শর্মা, ফাওয়াদ খান অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন! এর ফলে বক্সঅফিসে ‘শিবা’র বেশ কিছুটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 
বি-টাউনের জল্পনা, কাজল নাকি ইতিমধ্যে কর্ণের সঙ্গে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, কর্ণের জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি কাজলকে। কোনও শুভেচ্ছাবার্তা পর্যন্ত পাঠাননি তিনি। এই জল্পনা যদি সত্যি হয়, তা হলে কাজল-কর্ণের দীর্ঘ দিনের সম্পর্ক এ বার হয়তো ভেঙে যেতে চলেছে। তবে এ জন্য কোনও ভাবেই অজয় দেবগনকে দোষ দেওয়া যায় কি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে