,

অবৈধ অভিবাসীদের আটক করা যাবে না : ইইউ আদালতের রায়

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের শুধু অবৈধভাবে প্রবেশের কারণেই আটক করা যাবে না বলে রায় দিয়েছে ইইউ আদালত।

2016_06_07_18_05_02_7ITkopDCeOgrSfQepJxBzBxPzHUqF1_original

রায়ে বলা হয়, ইইউভুক্ত দেশগুলোর বাইরের দেশ থেকে সংস্থাটির সদস্য দেশে অবৈধভাবে প্রবেশকারী কোনো অভিবাসীকে আটক করা যাবে না। এর পরিবর্তে যেসব অভিবাসী অবৈধভাবে ইইউভুক্ত দেশগুলোতে অবস্থান করছে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

ইউরোপের শেনজেন পাসপোর্টমুক্ত এলাকা দিয়ে যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে এ রায় কার্যকর হবে। ইইউ নীতির সমালোচকরা এতে ক্ষুদ্ধ হলেও রায়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে।

বেলজিয়ামের ভুয়া ভ্রমণ নথি ব্যবহার করে ফ্রান্সে আসা ঘানার এক নাগরিকের করা আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয় আদালত। এর আগে ঘানার ওই নাগরিক সেলিনা আফামকে অবৈধভাবে ফ্রান্সে প্রবেশের দায়ে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এটা ছিল অবৈধভাবে প্রবেশকারীদের দেশে ফেরত পাঠাতে ইইউর নীতি ‘রিটার্ন ডিরেকটিভ’র পরিপন্থি।

ইইউ ডিরেকটিভ অনুসারে, স্বেচ্ছায় ইউরোপ ছাড়ার জন্য একজন নাগরিককে ৩০ দিন সময় দেয়া হবে। এরপরও জোরজবরদস্তি করা যাবে না। অথবা তার জীবন বিপদাপন্ন হয়ে উঠতে পারে এমন কিছু করা যাবে না। তবে নতুন এ রায় যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের জন্য প্রযোজ্য হবে না। কারণ তারা শেনজেনভুক্ত দেশ নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ