,

নিজেকে একলা ভাবেন মাহি!

mahiya_mahi_3বিনোদন প্রতিবেদক : নিজেকে একলা ভাবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুক পেজে একলা থাকার খবরটি বেশ ফলাও করে প্রচারও করেছেন। ফেসবুকে লিখেছেন, ‘আমি একলা হাটছি… হাটছি…. হাটছি।’

তবে মাহির একাকিত্ব ক্ষণিকের। মাহি লিখেছেন, ‘হঠাৎ সে পেছন থেকে ছুটে এসে জড়িয়ে ধরে বললো। আমি আছিতো। আমিও যাবো তোমার সাথে।’ এই স্ট্যাটাসের সঙ্গে মাহি স্বামীর সঙ্গে যুগল ছবিও দিয়েছেন।

২৫ মে পারিবারিকভাবে মাহি বিয়ে করেন সিলেটের বাসিন্দা ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তিনি যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। বিয়ের পর মাহির জীবনের নতুন ঝঞ্জাট আসে। হুট করে মাহিকে তার বউ দাবি করে বসে শাওন নামের এক তরুণ। সে ফেসবুকে তাদের ঘনিষ্ট কিছু ছবি প্রকাশ করে জানায়, মাহি তার বউ। এই ঘটনায় মাহি ক্ষুদ্ধ হয়ে ঐ ছেলের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। পুলিশ শাওনকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেয়। শেষে দুই পরিবারের সমঝোতায় ব্যাপারটা মিটমাট হয়ে যায়।

বিয়ের পর মাহি স্বামীকে নিয়ে একান্তে সময় কাটাবেন। কিন্তু উটকো ঝামেলা তাকে টেনে নিয়ে গিয়েছিল অতীতে। অবশ্য এখন সব ঠিকঠাক হয়ে গেছে। এখন এই দম্পতি বেশ আয়েশীতে মেজাজেই আছেন। সূত্র জানিয়েছে, মাহির সঙ্গে যখন শাওনকে নিয়ে মানুষ কাদা ছোড়াছুড়ি করছিল। তখন মাহির পাশেই ছিলেন তার স্বামী পারভেজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ