,

রমজান জুড়ে উপস্থাপনায় সোনিয়া

Sonia2বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী সোনিয়া হোসেনকে রমজান মাস উপলক্ষে ‘শপ অ্যান্ড ক্লিক উইথ সোনিয়া’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে। রমজান মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।

প্রথম পর্ব প্রচার হবে আজ মঙ্গলবার (৭ জুন)। এতে ৩০দিন ৩০ জন তারকা উপস্থিত থাকবেন। সোনিয়ার উপস্থাপনার মধ্যদিয়ে নানা বিষয় উঠে আসবে অনুষ্ঠানটিতে। দেখা যাবে তারকাদের কেনাকাটাসহ ঈদ উদযাপনের বিভিন্ন দিক।

এ প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘বিশেষভাবে কৃতজ্ঞ জিটিভি কর্তৃপক্ষের প্রতি। সেইসঙ্গে দর্শকদের কাছেও। কারণ তারা আমার উপস্থাপনা পছন্দ করেছেন বলে জিটিভি কর্তৃপক্ষ আমাকে এই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করেছি অনুষ্ঠানটি ভালোভাবে দর্শকের সামনে তুলে ধরতে। আশা করি সবার কাছে ভালো লাগবে অনুষ্ঠানটি।’

এদিকে, সোনিয়া আগামী ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন। উড়াল প্রেম, ডুব সাঁতার ছাড়াও আরো কয়েকটি নাটকের কাজ চলছে। একইসঙ্গে তার হাতে রয়েছে ‘যাযাবর’ নামের একটি চলচ্চিত্র। যেটি নির্মাণাধীন রয়েছে বলে জাগোনিউজকে জানান সোনিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ