বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির ইস্যুতে মাশরাফি-হাথুরুসিংহের বিরোধ!

Bangladesh cricket coach Chandika Hathurusingha (L) talks to Bangladesh cricket captain Mashrafe Bin Mortaza during a team training session at the Sheikh Abu Naser Stadium in Khulna on January 19, 2016. AFP PHOTO/ Munir uz ZAMAN / AFP / MUNIR UZ ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : খবরটি শুনে অনেকের চোখ কপালে ওঠবে এটাই স্বাভাবিক! কিন্তু সত্যিই কি তাই? হ্যাঁ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অন্যতম তারকা ক্রিকেটার নাসির হোসেনকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু কেন নাসিরকে নামানো হয়নি? কিংবা মোহাম্মদ মিথুনকে দলভুক্ত করার ক্ষেত্রে সায় দিয়েছিলেন কে? এমন প্রশ্নের উত্তরে জানা গেল অজানা অনেক কথা।

মাশরাফি বিন মর্তুজা ও চণ্ডিকা হাথুরুসিংহে। একজন টাইগারদের অধিনায়ক। আরেকজন অবিভাবক। গেল বিশ্বকাপে খেলোয়াড় নির্বাচন নিয়ে এই দুই কাণ্ডারির অবস্থান নাকি ছিল দুই মেরুতে।

জানা যায়, হাথুরুসিংহে সবসময় একাদশে তাঁর পছন্দের ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতেন। যা নিয়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় বইয়ে যায়। বিশেষ করে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে রাখা।

এ ছাড়া বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ করার পর মাশরাফি চেয়েছিলেন ভিন্ন কাউকে দলে অন্তর্ভুক্ত করতে। কিন্তু হাথুরুসিংহে সেখানে অন্যদের দলে ডাকেন।

মাশরাফি চেয়েছিলেন, অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে দলে টানতে। কিন্তু কোচ হাথুরুসিংহে বিকল্প হিসেবে শুভাগত হোমকে একাদশে অন্তর্ভুক্ত করেছিলেন। অজ্ঞাত কারণে নাসিরকে দলভুক্ত করাতে চাননি টাইগার কোচ।

এদিকে সম্প্রতি নির্বাচক কমিটিতে কোচ হাথুরুসিংহে ও দলনেতা মাশরাফিকে রাখতে আগ্রহী বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি চাই আমাদের নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো দেখুক। এই কারণেই আমি তিনজনের পরিবর্তে হাথুরুসিংহেসহ  চারজন নির্বাচক চাই।’

তবে এমন চাওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে সেটি সময়ই বলে দেবে।