,

আফগানিস্তানে রকেট হামলায় মার্কিন ফটো সাংবাদিক নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের হেলমেন্দ প্রদেশে রোববার রকেট হামলায় প্রখ্যাত এক মার্কিন ফটো সাংবাদিক এবং এক আফগান দোভাষী নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এ হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তালেবানকে দায়ী করা হচ্ছে। কেননা তারাই দেশটিতে এ জাতীয় হামলা চালিয়ে থাকে।

2016_06_06_09_04_33_Hb4ommG7awvxGAofUB08gyd0He4rDB_original

রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটা। খবর সংগ্রহ করার জন্য আফগান সেনাদের সঙ্গে হেলমান্দ প্রদেশে ভ্রমণ করছিলেন ন্যাশনাল পাবলিক রেডিও’র (এনপিআর) কয়েকজন সাংবাদিক ও এক দোভাষী। প্রদেশের লস্কর ঘাহ ও মারজাহ এলাকার মধ্যবর্তী স্থানে আসার পর রকেট ও বন্দুক হামলার মুখে পড়ে তাদের বহনকারী গাড়িটি। হামলায় এনপিআরের ফটোসাংবাদিক ডেভিড গিজ (৫০), অনুবাদক জুবিউল্লাহ তামান্না (৩৮), গাড়িচালক ও এক আফগান সেনা নিহত হন। তবে তাদের সঙ্গে থাকা এনপিআরের অন্য দুই সাংবাদিক অক্ষত রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

 

ন্যাশনাল পাবলিক রেডিওর প্রধান মিচেল অরেসকেস বলেন, ‘৯/১১ থেকে ডেভিট আফগানিস্তানে সংবাদ সংগ্রহের জন্য কাজ করছে। সেখানে চলতে থাকা যুদ্ধ ও তাতে ক্ষতিগ্রস্ত মানুষকে সবার সামনে উপস্থাপনের জন্য কাজ করে গেছেন তিনি। আর তার এই সংকল্প রক্ষায় আজ প্রাণ দিলেন তিনি।

নিহত জুবিউল্লাহ তামান্না আফগানিস্তানে একজন সাংবাদিক ও ফটোগ্রাফার হিসেবে পরিচিতি। এছাড়া তিনি দোভাষী হিসেবেও কাজ করে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে