,

অস্ট্রেলিয়ায় ঝড়-বন্যায় ৫ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাতে পাঁচজন প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। এই প্রাকৃতিক এই দুর্যোগে দেশের বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

2016_06_06_15_01_34_6phpw76TWlpNrKXHq6Yp4gYbW3uEX7_original

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলেস, ভিক্টরিয়া ও তাসমানিয়া রাজ্যগুলোতে এখনও বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে বলে বিবিসি জানিয়েছে। সিডনির কলারয় বিচে ভূমিধসের সম্ভবনা দেখা দেয়ায় সাগতীরের বিলাসবহুল বাড়িগুলো খালি করে দেয়া হয়েছে। তাসমানিয়া অঞ্চলের সাতটি নদীর পানি বেড়ে যাওয়ায় সোমবার সেখানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বন্যার পানিতে ডুবে ইতিমধ্যে সেখানে দুইজন বয়স্ক মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের উত্তর-পশ্চিম এলাকায় আরো একজন নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে নিউ সাউথ ওয়েলসে সপ্তাহান্তে ৮৬ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে সোমবার সকালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার কাছে কোটার নদীতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ জানায়, নদী পার হওয়ার সময় ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি বন্যার পানির তোড়ে ভেসে যায়।

এর আগে নিউ সাউথ ওয়েলসের দুটি পৃথক সড়ক থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশের ডুবুরিরা। বন্যার পানির তোড়ে রাস্তা থেকে তাদের গাড়ি ভেসে যায়। এছাড়া বোওরালে বন্যার পানি ঢুকে নিজের গাড়িতেই মারা যান ৬৫ বছর বয়সী আরো এক ব্যক্তি। সিডনির দক্ষিণ পশ্চিম প্রান্তে স্রোতের তোড়ে রাস্তার ওপর থেকে গাড়ি ভেসে গেলে অপর একজন মারা যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে