,

মুসলিম সম্প্রদায়কে ওবামার রমজানের শুভেচ্ছা

Obamahআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্টসহ বিশ্বের গোটা মুসলিম সম্প্রদায়কে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে প্রচারিত এক শুভেচ্ছা বিবৃতিতে ওবামা বলেছেন, ‘পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে যারা এই মাসটি পালন করবেন, তাদের সবাইকে আমি আমেরিকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন,‘আমি এ কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা আমেরিকানরা এক পরিবারের অংশ। তাই আমি দৃঢ়তার সঙ্গে আমেরিকান মুসলিম সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছি। আমি সেইসব বক্তব্যকে প্রত্যাখ্যান করছি যেগুলো আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় এবং আমাদের ধর্ম ও সামাজিক স্বাধীনতাকে আরো সীমিত করতে চায়।’

এসময় তিনি আমেরিকানদের প্রতি যুদ্ধ ও নানা সংঘর্ষের কারণে বিশ্ব জুড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষদের পাশে এসে দাঁড়ানোরও আহ্বান জানান।

প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, ‘পবিত্র রমজান মাসকে সম্মান জানাতে এবং হোয়াইট হাউসে আমাদের বার্ষিক ইফতার ও নৈশভোজে আমেরিকান মুসলিমদের স্বাগত জানাতে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’ যুক্তরাষ্ট্রে সোমবার থেকে রমজান শুরু হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে