,

আমি তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের শিকার : মাহি

ssscNxHবিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী দাবিদার শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের মধ্যে সমঝোতা হয়েছে। শর্ত অনুযায়ী, শাওনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিবেন মাহি। বিনিময়ে মাহির বিরুদ্ধে কোন মামলা বা তার ক্ষতি হয় এমন কোন কাজ করতে পারবে না শাওন।

স্বামী দাবিদার শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিচ্ছেন চিক্রনায়িকা মাহিয়া মাহি। মূলত দুই পরিবারের উদ্যোগেই এই সমঝোতা। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। শিগগিরই মামলাটি প্রত্যাহার করে নিব। কারণ শাওন একা এসব করেনি। সব তৃতীয় কোনো পক্ষের কাজ। আমার বিরুদ্ধে কুৎসা রটনো তাদের ষড়যন্ত্রের অংশ। তাছাড়া আমি চাই না ও আর জেলে থাকুক। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে সব জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘শাওন আমার স্কুলবন্ধু। তবে আমাদের মধ্যে বিয়ে হয়নি। যা ছড়িয়েছে তার সবই মিথ্যে।’

এদিকে মাহি-শাওনের সমঝোতা পত্রে লেখা হয়েছে, শাওনের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নেবেন মাহি। অন্যদিকে শাওন জেল থেকে বের হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সব ঘটনা খুলে বলবে। আর মাহির বিরুদ্ধে কোনো মামলা কিংবা মাহির ক্ষতি হয় এমন কোনো আচরণও করতে পারবে না।

রোববার মাহির উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসভবনে উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে ৩০০ টাকার দলিলে এই সমঝোতা স্বাক্ষর হয়। সমঝোতা দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাওনের বাবা নজরুল ইসলাম। সাক্ষী ছিলেন শাওনের বড় চাচা আবুল হাশেম ও ছোট চাচা মাহমুদুল হাসান।

উল্লেখ্য, গত ২৫ মে সিলেট নিবাসী কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিয়ের এক দিন যেতে না যেতেই ২৭ শে মে বন্ধু শাওনের সঙ্গে তার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাহি। পরে পুলিশ শাওনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। ৩১ মে রিমান্ড শেষে শাওনকে আদালতে আনা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে