,

সিরিয়ায় বিমান হামলায় ৫৩ জনের প্রাণহানি

Aleppoআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও নগরীর অর্ধশত বাসিন্দা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, রবিবার আলেপ্পোর আল-কাত্রিজি উপকণ্ঠের একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ‍এসময় সরকারি বাহিনী বিমান থেকে বিস্ফোরক ও ছররা ভর্তি কয়েক ডজন সিলিন্ডার ও ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৫৩ জনের প্রাণহানির পাশাপাশি অর্ধ শতাধিক মানুষ আহত হয়।

এর আগে শহরের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের মর্টারের গোলায় ৮ জন নিহত হয় বলে জানায় মানবাধিকার কর্মীরা। দেশটির স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট জানায়, রবিবার সরকার বিদ্রোহী ওই এলাকায় অন্তত সিরিয়া ও রাশিয়ার ৪০টি যুদ্ধ বিমান অভিযানে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ