ব্যাটিংয়ে রাজিন, বোলিংয়ে সাকিব

sakibস্পোর্টস ডেস্ক : কদিন আগেই ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন রাজিন সালেহ। আজ বিকেএসপিতে আবাহনীর বিপক্ষেও একই সুযোগ পেয়েছিলেন ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) অধিনায়ক। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে।

৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় সিসিএস। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো খেলা সাইফ হাসান ও সালমান হোসেনের দুটি উইকেট। চাপের মধ্যে দলকে এগিয়ে নেয় সাইফউদ্দিন ও রাজিনের চতুর্থ উইকেট জুটি, দুজনে যোগ করেন ১২৩ রান।

রাজিন অবশ্য শুরু থেকেই এগিয়েছেন শম্বুক গতিতে। প্রথম ২০ বলে সিসিএস অধিনায়কের রান ৩। হাফ সেঞ্চুরি করেছেন ৮৩ বলে। পরেও যে হাত খুলে মেরেছেন, তা নয়। অমিত কুমারকে কাট করতে গিয়ে বোল্ড হওয়ার আগে তাঁর রান ১৩৫ বলে ৯৫। দু-দুবার ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন রাজিন। আবুল হাসানের করা ২৮তম ওভারের প্রথম বলেই পয়েন্টে তাঁর লোপ্পা ক্যাচ ছেড়েছেন বদলি ফিল্ডার জুবায়ের হোসেন। সিসিএস অধিনায়কের রান তখন ৫৪। ৭৪ রানে লংঅনে রাজিনের আরেকটি ক্যাচ ছেড়েছেন সাকিব আল হাসান। দুবার সুযোগ পেয়েও তিন অঙ্ক না করতে পারার আফসোস নিশ্চয় ছুঁয়ে যাচ্ছে সিসিএস অধিনায়ককে। রাজিনকে সঙ্গ দেওয়া সাইফউদ্দিন করেছেন ১০২ বলে ৫০ রান।

রাজিন আউট হওয়ার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিসিএসের ব্যাটিং অর্ডার। ৩ উইকেটে ১৬৯ রান থেকে ২০৫ রানে অলআউট–৩৬ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে দলটি।

ব্যাটিংয়ের হাইলাইটস যদি রাজিন হন, বোলিংয়ে সাকিব। ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদও, ২২ রানে নিয়েছেন ২ উইকেট। তবে সিসিএসকে শুরুতেই ধাক্কা দেওয়ার কাজটা করেছেন আবুল হাসান। ১৬ রানে সিসিএসের যে ২ উইকেটে পড়েছে দুটিই আবাহনীর পেসারের।

২০৬ রান তাড়া করতে নেমে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলে ফেলেছে আবাহনী। তামিম ইকবাল অপরাজিত ৩২ ও নাজমুল হোসেন ১৯ রানে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ