সৌদিতে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা শতক ছাড়িয়েছে

maskডেস্ক রিপোর্ট : মার্স করোন‍াভাইরাসে নতুন করে আট জন মৃত্যুর কথা নিশ্চিত করেছে সৌদি কতৃপক্ষ। এতে করে এ ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ এ।


সর্বশেষ রোববার ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ এ। 


সৌদি কতৃপক্ষ জানায়, ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৩৯ যা গত মাসে ছিল ১২৩। এতে করে আক্রমণের সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


সর্বশেষ আক্রান্তদের মধ্যে চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা উত্তর –পশ্চিমাঞ্চলের শহর তাবুকের একটি হাসপাতালে কাজ করতেন।


ভাইরাসের আক্রমণে বিভিন্ন স্থানে ভীতির সঞ্চার করেছে। এর জের ধরে, জেদ্দার প্রধান হাসপাতালের জরুরী বিভাগ সাময়িকভাবে বন্ধ রেখেছে কতৃপক্ষ।


 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান