,

বোমাও ববিকে দমিয়ে রাখতে পারেনি!

01_52048বিনোদন প্রতিবেদক : গত সপ্তাহে শুটিং চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন চিত্রনায়িকা ববি। সিলেটে ‘বিজলি’ সিনেমার শুটিংয়ের সেটে বোমা বিস্ফোরনের পাশ দিয়ে দৌড়ানোর দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় তার হাঁটু ও কব্জির কিছু জায়গায় ঝলসে যায়। এত কিছুর পরও তাকে দমিয়ে রাখা যায়নি। পুরোদমে সিনেমার শুটিংয়ের ব্যস্ত রয়েছেন এখন।

এ নিয়ে ববি বলেন, আঘাত পাবার পর ডাক্তারের পরামর্শে কয়েকদিন শুটিং বন্ধ রেখেছিলাম। তবে দু’দিন হলো আবারও এ ছবির কাজ শুরু করেছি।’

বিজলি ববির নিজস্ব প্রযোজনায় নির্মিত ছবি। তাই সিনেমাটি নিয়ে তিনি বড় বেশি আশাবাদী। তার ভাষ্য, দার্জিলিংয়ের সুন্দর সব লোকেশনে কাজ করার পর সিলেটে কাজ শুরু করেছি। আশা করি, গল্প ও নির্মাণ কৌশল দেখে মুগ্ধ হবেন দর্শকরা।

ইফতেখার চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবিতে কাজ করছেন কলকাতার শতাব্দী রায়, রণবীর, আমাদের ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেলসহ আরও অনেকে।

এ সিনেমাটিতে ববিকে দর্শকরা ভিন্ন লুকে দেখতে পাবেন। এ বিষয়ে তিনি বলেন, এ ছবিতে আমাকে সুপারওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অ্যাকশনের পাশাপাশি ভিএফএক্সসহ এ ছবিতে অ্যানিমেশনের কাজও থাকবে। এতে নতুন এক ববিকে দেখবেন দর্শক। এর আগে যেমনটা আমাকে দর্শকরা কোনো ছবিতে দেখতে পাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে